ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ফেনী সীমান্ত থেকে সোমালিয়ার এক নাগরিককে আটক করেছে বিজিবি। গতকাল ভোরে পরশুরামের নিজকালিকাপুর সীমান্ত থেকে তাকে আটক করা হয়। সোমালিয়ার ওই নাগরিকের নাম আবদেয়ালি মোহাম্মদ আলী। বিজিবি জানায়, আটক ওই ব্যক্তি ভিসা ছাড়া ভারত থেকে বাংলদেশে প্রবেশের চেষ্টা করেন। আটকের পর তাকে পরশুরাম মডেল থানায় সোপর্দ করা হয়েছে। ফেনী বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধসহ অনুপ্রবেশ রোধে আভিযান চলছে। গোয়েন্দা তৎপরতাও অব্যাহত রয়েছে।
সোমালিয়ার নাগরিক আটক
ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ফেনী সীমান্ত থেকে সোমালিয়ার এক নাগরিককে আটক করেছে বিজিবি।
ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ফেনী সীমান্ত থেকে সোমালিয়ার এক নাগরিককে আটক করেছে বিজিবি।










