নরসিংদীতে উগ্রবাদ প্রতিরোধে শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল এ সেমিনারের আয়োজন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গতকাল সকালে শহরের বাসাইলে জেলা শিশু একাডেমি মিলনায়তনে এ সেমিনারে অংশ নেন দুই শতাধিক শিক্ষার্থীসহ গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।  অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম। এ সময় সিটিটিসির সহকারী পুলিশ কমিশনার মো. মাহমুদুজ্জামান উগ্রবাদ প্রতিরোধবিষয়ক তথ্য ও করণীয় বিষয় উপস্থাপন করেন।