কুড়িগ্রামের নাগেশ্বরী ডিএম একাডেমি ফুটবল মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে স্থানীয়রা। গতকাল বেলা ১১টায় কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী সড়কের নাগেশ্বরী উপজেলা গেটের সামনে এ মানববন্ধন করেন তারা। মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আখেরুজ্জামান, সাবেক ফুটবলার ও সংগঠক আব্দুল্লাহ আল মামুন লিটন, ফুটবল ফেডারেশনের রেফারি শফিকুল ইসলাম এরশাদ প্রমুখ। পরে ইউএনও বরাবর একটি স্মারকলিপি দেয়া হয়।