পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, ‘নদী, পানি ও মাটি নিয়ে সরকারের অনেক মহাপরিকল্পনা রয়েছে। এর মধ্যে তিস্তা একটি গুরুত্বপূর্ণ ইস্যু। ভারতের সঙ্গে যেকোনো বিষয়ে আলোচনা হলে এ ইস্যুটি আসবেই। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার কয়েকটি খসড়াও এরই মধ্যে তৈরি করেছে। ভারতের সঙ্গে আলোচনাসাপেক্ষে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে।’ লালমনিরহাটের মোস্তফীহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের ২৫ বছরপূর্তি উপলক্ষে গতকাল রজতজয়ন্তীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপিকে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার দেশের উন্নয়নের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছে। সেই ভয়ে বিএনপি ভোটে আসতে ভয় পায়। তাই উল্টাপাল্টা বলে ভয় দেখাচ্ছে। আপনারা ভোটে আসুন। সেখানেই নির্ধারণ হবে কার কত জনপ্রিয়তা।’