কুড়িগ্রামে এক কৃষকের জমিতে রোপণ করা বোরো ধানের চারা উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক আশরাফুল ইসলাম কুড়িগ্রাম সদর থানায় লিখিত অভিযোগ করেছেন। ক্ষতিগ্রস্ত কৃষক পাঁচগাছী ইউনিয়নের ছত্রপুরের ঝাকুয়াপাড়া গ্রামের মৃত রহমত আলীর ছেলে। তার দাবি, প্রতিপক্ষের লোকজন শত্রুতাবশত এ কাজ করেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, কৃষক আশরাফুল ইসলাম নিজের ২১ শতক জমিতে ১০ দিন আগে বোরো ধানের চারা রোপণ করেন। সোমবার রাতে ওই জমিতে রোপণ করা বোরো ধানের চারা উপড়ে ফেলে দুর্বৃত্তরা।
বোরো চারা উপড়াল দুর্বৃত্তরা
কুড়িগ্রামে এক কৃষকের জমিতে রোপণ করা বোরো ধানের চারা উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নে এ ঘটনা ঘটে।
কুড়িগ্রামে এক কৃষকের জমিতে রোপণ করা বোরো ধানের চারা উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নে এ ঘটনা ঘটে।










