চট্টগ্রামের মিরসরাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৫০ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল সকালে করেরহাট ইউনিয়ন পরিষদ, করেরহাট তহশিল অফিস ও হিঙ্গুলী ইউনিয়নে এ চারা বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন।