জয়পুরহাটে বিদেশে রফতানিযোগ্য উচ্চফলনশীল আলুর নতুন ২০টি জাত সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল ক্ষেতলাল উপজেলার বটতলীর শালবন গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
বিএডিসি বগুড়া অঞ্চলের আয়োজনে মানসম্পন্ন বীজ আলু উৎপাদন-সংরক্ষণ ও কৃষক পর্যায়ে বিতরণ জোরদারকরণ প্রকল্পের আওতায় এ মাঠ দিবস অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএডিসির যুগ্ম পরিচালক সুভাষ চন্দ্র ঘোষ, বিএডিসির বগুড়া উপপরিচালক জাকির হোসেন, ক্ষেতলাল পৌরমেয়র সিরাজুল ইসলাম বুলু, সিনিয়র সহকারী পরিচালক রফিকুল ইসলাম, বীজ প্রত্যয়ন কর্মকর্তা তামান্না সুলতানা, বীজ ডিলার সমিতির সভাপতি আজাহার আলী মণ্ডল, সাধারণ সম্পাদক দুলাল মিয়া সরদার, ডিলার শাহিন মোস্তাক প্রমুখ।










