সুরের ফেরিওয়ালা খ্যাত বংশীবাদক ও কণ্ঠশিল্পী বারী সিদ্দিকীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে নেত্রকোনায় স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে শহরের তেরী বাজার এলাকায় জেলার প্রত্যাশা সাংস্কৃতিক একাডেমির আয়োজনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি দেবাশীষ সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অসীত সরকার সজল। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চু, সাংস্কৃতিক সংগঠক রফিকুল ইসলাম আপেল, অধ্যাপক হারাধন সাহা প্রমুখ। পরে স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
নেত্রকোনায় বারী সিদ্দিকীর স্মরণসভা
সুরের ফেরিওয়ালা খ্যাত বংশীবাদক ও কণ্ঠশিল্পী বারী সিদ্দিকীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে নেত্রকোনায় স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
সুরের ফেরিওয়ালা খ্যাত বংশীবাদক ও কণ্ঠশিল্পী বারী সিদ্দিকীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে নেত্রকোনায় স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।










