কক্সবাজারের রামুতে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। গতকাল ভোরে উপজেলার গর্জনিয়া ইউনিয়নের থোয়াঙ্গা কাটা ঘোনার পাড়ার নুরুল আবছার ওরফে ল্যাং আবছার (৩৭) ও তার কয়েকজন সহযোগীর বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। তবে নুরুল আবছার ও তার সহযোগীরা পালিয়ে যান। পরে সেখানে তল্লাশি চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। এ সময় ফাতেমা বেগম (২৫) নামে এক নারীকে আটক করা হয়।