ফেনী সদর উপজেলার একটি বাড়ি থেকে অন্তত ২০ ভরি স্বর্ণালংকারসহ ৫০ লাখ টাকার মালামাল লুট হয়েছে। মঙ্গলবার রাতে পাঁচগাছিয়ায় ইউনিয়নের ছোট ধলিয়া গ্রামের মাইনউদ্দিনের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আকলিমা আক্তার (৩৮) নামে এক নারীকে পিটিয়ে আহত করা হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের। গতকাল সকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ফেনী মডেল থানার ওসি মো. সামসুজ্জামান।
স্বর্ণালংকার লুট
ফেনী সদর উপজেলার একটি বাড়ি থেকে অন্তত ২০ ভরি স্বর্ণালংকারসহ ৫০ লাখ টাকার মালামাল লুট হয়েছে।
ফেনী সদর উপজেলার একটি বাড়ি থেকে অন্তত ২০ ভরি স্বর্ণালংকারসহ ৫০ লাখ টাকার মালামাল লুট হয়েছে।










