বগুড়ার ধুনট উপজেলায় দুই ফ্রিল্যান্সারকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে পুলিশের গোয়েন্দা বিভাগের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। রোববার গভীর রাতে ধুনট, শেরপুর ও নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ লাখ টাকা, একটি ওয়াকিটকি, একটি হ্যান্ডকাফ ও সাতটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হলেন রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখার এসআই শাহীন মোহাম্মদ অনু ইসলাম, কনস্টেবল রিপন মিয়া, কনস্টেবল আবুল কালাম আজাদ, কনস্টেবল মো. মাহবুর আলম ও কনস্টেবল মো. বাশির আলী।
অপহরণ করে মুক্তিপণ আদায়, ৫ পুলিশ গ্রেফতার
বগুড়ার ধুনট উপজেলায় দুই ফ্রিল্যান্সারকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে পুলিশের গোয়েন্দা বিভাগের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
বগুড়ার ধুনট উপজেলায় দুই ফ্রিল্যান্সারকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে পুলিশের গোয়েন্দা বিভাগের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।










