সৌদি আরবের কিং সালমান মানবিক সহায়তা কেন্দ্রের উদ্যোগে জয়পুরহাটের মক্কা চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনায় দাতা সংস্থা আল বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের সহযোগিতায় সপ্তাহব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। চক্ষু শিবিরে প্রায় দুই হাজার রোগীর চিকিৎসা ও ছানি অপারেশন হয়েছে। চকময়রাম সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে আল বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর ড. আহমেদ তাহির হামিদ আলীর নেতৃত্বে এবং মক্কা চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাতা আবু বকর সিদ্দিকের ব্যবস্থাপনায় ১৭ চিকিৎসকসহ ৮০ সদস্যের মেডিকেল টিম চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে।










