মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে সবুরি বেগম (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে সদর উপজেলার ছোট ভাটবাউর গ্রামে একটি বসতবাড়িতে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে। নিহত সবুরি বেগম ওই গ্রামের মৃত নায়েব আলীর স্ত্রী। তবে কী কারণে অগ্নিকাণ্ড ঘটেছে সেটা এখনো জানা যায়নি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম।