রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শোক জানিয়েছেন।

সোমবার (২১ জুলাই) দুর্ঘটনার কিছুক্ষণ পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া বিবৃতিতে তিনি শোক জানান। তারেক রহমান লিখেছেন, মাইলস্টোন কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আমরা মর্মাহত। আমরা চাই যেকোনো শিক্ষার্থীকে তাদের শিক্ষা, বৃদ্ধি এবং সুস্বাস্থ্যের সুবিধার্থে প্রতিষ্ঠানগুলোতে এই ধরনের আতঙ্কের মুখোমুখি হতে হবে না।

তিনি লেখেন, আমার আন্তরিক প্রার্থনা শোকসন্তপ্ত তরুণদের আত্মার সঙ্গে রয়েছে এবং আমি বিএনপির নেতা, কর্মী ও পেশাদারদের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। ঐক্যবদ্ধ জাতি হিসেবে আমাদের একসঙ্গে এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে।