নড়াইল শহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থীকে নতুন বইয়ের সঙ্গে জাতীয় পতাকা দেয়া হয়েছে। গতকাল দুপুরে নড়াইল সদরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলামের সভাপতিত্বে বই ও পতাকা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, নড়াইল পৌর মেয়র আনজুমান আরা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা তবিবর রহমান প্রমুখ।
নতুন বইয়ের সঙ্গে জাতীয় পতাকা পেল শিক্ষার্থীরা










