বরিশালের গৌরনদীতে শীতবস্ত্র হিসেবে এক হাজার পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছে নবদ্বীপ পোদ্দার ফাউন্ডেশন। গতকাল উপজেলার খাঞ্জাপুরে এগুলো বিতরণ করা হয়। আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট বলরাম পোদ্দার এই কম্বল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন নবদ্বীপ পোদ্দার ফাউন্ডেশনের সভাপতি বিলকিস আক্তার, পল্লী উন্নয়ন প্রচেষ্টার সাধারণ সম্পাদক দিলীপ কুমার দাসসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা।