বাগেরহাট সরকারি প্রফুল্ল চন্দ্র (পিসি) কলেজে শিক্ষার্থীদের নিরাপত্তা জ্ঞান ও দুর্যোগ মোকাবেলা সক্ষমতা বাড়াতে দিনব্যাপী ফায়ার ফাইটিং প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল এ প্রশিক্ষণে জরুরি মুহূর্তে আগুন, ভূমিকম্প বা যেকোনো দুর্ঘটনায় নিজেকে ও অন্যকে রক্ষার কৌশল শেখানো হয়। প্রশিক্ষণে বাগেরহাটের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ জিয়াউল ইসলাম, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক সাইফুর রহমান ফারুকী ও বাগেরহাট ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. বজলুর রশিদ।
বাগেরহাটে শিক্ষার্থীদের ফায়ার ফাইটিং প্রশিক্ষণ
বাগেরহাট সরকারি প্রফুল্ল চন্দ্র (পিসি) কলেজে শিক্ষার্থীদের নিরাপত্তা জ্ঞান ও দুর্যোগ মোকাবেলা সক্ষমতা বাড়াতে দিনব্যাপী ফায়ার ফাইটিং প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বাগেরহাট সরকারি প্রফুল্ল চন্দ্র (পিসি) কলেজে শিক্ষার্থীদের নিরাপত্তা জ্ঞান ও দুর্যোগ মোকাবেলা সক্ষমতা বাড়াতে দিনব্যাপী ফায়ার ফাইটিং প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।










