স্বেচ্ছাসেবী কার্যক্রমগুলো আরো পরিকল্পিত হওয়া প্রয়োজন বলে মনে করেন ফেনী জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে গতকাল আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, ‘গত বছর আগস্টে ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ওই সময় মানবিক বিপর্যয় কাটিয়ে উঠতে ফেনীর ভেতর ও বাইরের স্বেচ্ছাসেবী সংগঠনগুলো কাজ করেছে। তবে এসব কাজে সমন্বয় ভালো ছিল না। প্রকৃত তথ্য না পাওয়ায় উদ্ধার ও পুনর্বাসনে বৈষম্য হয়েছে।’