চলতি মাসের শুরুতে বান্দরবানে টানা কয়েকদিনের বর্ষণে সৃষ্ট বন্যায় পাঠ্যপুস্তক নষ্ট হয়ে বিপাকে পড়েছে অনেক শিক্ষার্থী। গতকাল ক্ষতিগ্রস্ত ২৯২ জন এইচএসসি পরীক্ষার্থীর হাতে নতুন পাঠ্যপুস্তক তুলে দিয়েছেন জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন। এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুরাইয়া আক্তার সুইটি, বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু প্রমুখ।
বান্দরবানে বই পেল বন্যায় ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীরা
চলতি মাসের শুরুতে বান্দরবানে টানা কয়েকদিনের বর্ষণে সৃষ্ট বন্যায় পাঠ্যপুস্তক নষ্ট হয়ে বিপাকে পড়েছে অনেক শিক্ষার্থী।
চলতি মাসের শুরুতে বান্দরবানে টানা কয়েকদিনের বর্ষণে সৃষ্ট বন্যায় পাঠ্যপুস্তক নষ্ট হয়ে বিপাকে পড়েছে অনেক শিক্ষার্থী।










