বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের (বিএম) আবাসন সংকট নিরসনসহ ১২ দফা দাবিতে ছাত্র সমাবেশ হয়েছে। গতকাল দুপুরে ক্যাম্পাসের জিরো পয়েন্টে এ কর্মসূচি আয়োজন করে ছাত্র ইউনিয়ন। কলেজ শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি নয়ন সরকার জয়ের সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন, বিগত প্রশাসনের নির্লিপ্ততা শিক্ষার্থীদের হতাশ করেছে। অভ্যুত্থান-পরবর্তী সরকারও একইপথে হাঁটছে। নতুন কলেজ প্রশাসনের কাছে আশা করেছিলাম তারা সংবেদনশীলতার সঙ্গে সংকটগুলো সমাধানে উদ্যোগী হবে। কিন্তু তারাও হননি।