চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় কৃষিজমির মাটি ব্যবহার করার অপরাধে একটি ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল উপজেলার হাসিমপুর ইউনিয়নের খান বটতলের মেসার্স খাজা ব্রিকস নামে ওই ইটভাটাকে জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা।
চন্দনাইশ সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা বলেন, ‘ইটভাটা স্থাপন ও পরিচালনার শর্ত ভঙ্গ করে ফসলি জমি থেকে মাটি সংগ্রহ করায় মেসার্স খাজা ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।’










