বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ২৮ জেলেকে আটক করেছে স্থানীয় প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়। গতকাল দুপুরে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম। এর আগে সোমবার দুপুর থেকে রাত পর্যন্ত মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ড। অভিযানে ২ লাখ ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। পাশাপাশি ১৭০ কেজি ইলিশ মাছ জব্দ করে বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।