ঈদুল আজহায় সড়কে বাড়তি নিরাপত্তা, কোরবানির পশু পরিবহন ও হাটে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে রাজবাড়ীতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে এতে সিভিল সার্জন ডা. ইব্রাহিম টিটন, অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক সুবর্ণা রানী সাহা, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান, রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু, সদর উপজেলা চেয়ারম্যান ইমদাদুল হক বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
সড়কে নিরাপত্তা জোরদারে রাজবাড়ীতে সভা
ঈদুল আজহায় সড়কে বাড়তি নিরাপত্তা, কোরবানির পশু পরিবহন ও হাটে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে রাজবাড়ীতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।










