রাজবাড়ীর পাংশায় ভেজাল গুড় কারখানায় অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ নিষিদ্ধ খাদ্যপণ্য জব্দ করাসহ নিয়মিত মামলা করা হয়েছে। গতকাল রাজবাড়ীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ আদালত ও বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক মো. মহসিন হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১০০ মণের বেশি পচা গুড়, ৩৪ বস্তা চিনি, এক বস্তা ইউরিয়া, ২০ কেজি সালফার-ম্যাগনেশিয়াম সার, ২০ কেজি হাইড্রোজ, ২০ কেজি ফিটকিরি জব্দ করা হয়। পরে নিরাপদ খাদ্য আইনে কারখানার মালিকের বিরুদ্ধে মামলা করা হয়।