জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি প্রতিপালন ও গণভোট-সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে চুয়াডাঙ্গায়। গতকাল বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিএম তারিক-উজ-জামান, সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর সালমান হক ও জেলা নির্বাচন কর্মকর্তা আহমেদ আলী। সভায় নির্বাচনী আচরণবিধি সম্পর্কে প্রার্থীদের অবহিত এবং তাদের অনুসারীদের তা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।