ঝালকাঠিতে ইফতার পণ্যের বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সকালে শহরের প্রধান বাজার এলাকায় কাঁচামাল ও ফলসহ ইফতারসামগ্রীর বাজারে এ অভিযান চালায় জেলা প্রশাসক কার্যালয়ের ভ্রাম্যমাণ আদালত। এ সময় বেশি দামে পণ্য বিক্রি করায় কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়। রমজানজুড়ে এ অভিযান অব্যহত থাকবে বলে জানায় ভ্রাম্যমাণ আদালত।










