ময়মনসিংহে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে গতকাল আউশ আবাদে সমস্যা ও উৎপাদন বৃদ্ধিতে করণীয় শীর্ষক কর্মশালা এবং কৃষক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রবীন্দ্র শ্রী বড়ুয়া। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরজমিন উইংয়ের পরিচালক তাজুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম, সরজমিন উইংয়ের অতিরিক্ত পরিচালক আশরাফ উদ্দিন প্রমুখ।