জাতীয় নারী ফুটবল দলের ফুটবলার ঋতুপর্ণা চাকমার মায়ের চিকিৎসার জন্য অনুদান দিয়েছে সরকার। গতকাল বিকালে সরকারের পক্ষ থেকে ঋতুপর্ণার বড় বোন পাম্পি চাকমার হাতে অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমানসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা।