বরিশালের মুলাদী উপজেলার নন্দীর বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ২৭টি দোকান পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে আগুনের সূত্রপাত হয়। প্রথমে স্থানীয়রা ও পরে খবর পেয়ে ব্যবসায়ীরা এসে আগুন নেভানোর চেষ্টা করেন। প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। দোকানে থাকা জ্বালানি তেলের ড্রামের কারণে দ্রুত আগুন চারদিকে ছড়িয়ে পড়েছে বলে জানান মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিজাম উদ্দিন।
অগ্নিকাণ্ড
বরিশালের মুলাদী উপজেলার নন্দীর বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বরিশালের মুলাদী উপজেলার নন্দীর বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।










