সারা দেশের মতো নেত্রকোনায়ও করোনা সংক্রমণ প্রতিরোধে বুস্টার ডোজ টিকা সপ্তাহ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল সকাল থেকে জেলা সদরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে ফাইজার, মডার্না ও অ্যাস্ট্রাজেনেকার এ টিকা দেয়া হবে। প্রতিটি ইউনিয়নে সপ্তাহে দুদিন টিকা দেয়া হবে। যারা এসএমএস পেয়েছেন এবং যাদের দ্বিতীয় ডোজ টিকা নেয়ার চার মাস অতিবাহিত হয়েছে তাদেরই বুস্টার ডোজ টিকা দেয়া হচ্ছে। জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, জেলায় এ পর্যন্ত ১৫ লাখ ৫৫ হাজার মানুষ প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন। এর মধ্যে বুস্টার ডোজ নিয়েছেন ১ লাখ ৭৫ হাজার জন।