পাবনা থেকে প্রকাশিত দৈনিক পাবনার আলো পত্রিকার প্রকাশক ও পাবনা প্রেস ক্লাবের সদস্য মোফাজ্জল হোসেন (৬৫) মারা গেছেন। গতকাল ভোরে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্নালিল্লাহি...রাজিউন)।  তিনি স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।

মোফাজ্জল হোসেনের ছেলে রাজু আহমেদ রাজিব এ তথ্য নিশ্চিত করে জানান, তিনি অনেকদিন আগে থেকে হূদরোগে ভুগছিলেন। ২০ জুন তিনি পাবনার বাসায় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। তাকে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে ২১ জুন তাকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে ভর্তি করা হয়।