পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি স্টেশনে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। গতকাল দুপুর ১২টায় স্টেশন চত্বরে এ কর্মসূচি পালিত হয়। পাঠক শিল্প সাহিত্য ও সামাজিক পরিষদের সভাপতি সৈয়দ চঞ্চল মাহমুদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মুলাডুলি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহানাজ পারভীন মাহফুজা, মুলাডুলি কলেজের অধ্যক্ষ এনামুল হক পাঠান, বাংলাদেশ কৃষক সমিতির সহসভাপতি সিদ্দিকুর রহমান ময়েজ প্রমুখ।