রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (রাকসু) নির্বাচন দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস অ্যালায়েন্স। এর আগে গতকাল সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ কর্মসূচি শুরু হয়। পরে প্রশাসনিক ভবন ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা না হওয়া পর্যন্ত এ কর্মসূচি পালনের হুঁশিয়ারিও দেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি দায়িত্ব নেয়ার পর পাঁচ মাসের মধ্যে রাকসু নির্বাচন দেবেন বলে জানান। কিন্তু আমরা দেখতে পারছি দায়িত্ব নেয়ার প্রায় এক বছর হয়ে গেল, রাকসু নির্বাচন নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন টালবাহানা ছাত্র রাজনৈতিক দলগুলোর বাধার মুখে তারা রাকসু নির্বাচন আটকাতে তৎপর। শিক্ষার্থীদের প্রাণের দাবি রাকসু নির্বাচন আদায় করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। রাকসু নির্বাচনের তফসিল ও তা বাস্তবায়ন এবং সুনির্দিষ্ট রোডম্যাপ না দেয়া পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলবে।’










