চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সোনামসজিদ আমদানি-রফতানিকারক গ্রুপের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে সোনামসজিদ আমদানি-রফতানিকারক গ্রুপ কার্যালয়ের সামনে এ সভা অনুষ্ঠিত হয়। গ্রুপের সভাপতি কবিরুর রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান। সাধারণ সম্পাদক আতাউর রহমান রাজুর সঞ্চালনায় ও সিনিয়র সহসভাপতি আমিনুল ইসলাম সেন্টুর পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, শিবগঞ্জ পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, সোনামসজিদ কাস্টমস স্টেশনের উপকমিশনার সৈয়দ মোকাদ্দেস হোসেন প্রমুখ।