ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে বিভিন্ন পদে ২৪০ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল বিকাল ৪টা পর্যন্ত মেয়র পদে সাতজন, ১১টি মহিলা কাউন্সিল পদে ৬৯ এবং ৩৩টি সাধারণ কাউন্সিল পদে ১৬৪ মনোনয়নপত্র দাখিল করেছেন। ১৫ ফেব্রুয়ারি যাচাই-বাছাইয়ের পর ২২ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকবে। ৯ মার্চ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সিটিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হবে।