পটুয়াখালীর বাউফলে সরকারি সম্পত্তিতে গড়ে তোলা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদারের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান  শুরু হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, উপজেলার  বগা উপস্বাস্থ্য কেন্দ্রের ৩ দশমিক ৭ শতাংশ সম্পত্তি দখলে নিয়ে অবৈধভাবে পাকা স্থাপনাসহ দ্বিতল ভবন নির্মাণ করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার। অবৈধ এ স্থাপনার ৮/১০  দোকান-ঘর ভাড়া দিয়ে আসছিলেন তিনি।  সরকারি সম্পত্তি থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে একাধিক নোটিস করা হলেও তিনি কোনো পদক্ষেপ নেননি। পরে জেলা প্রশাসন এ অভিযান চালায়।

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ম্লেং রাখাইন জানান, বগা উপস্বাস্থ্য কেন্দ্রের ৩ দশমিক ৭ শতাংশ জমি দখলমুক্ত করা হয়েছে।