মেহেরপুর সদর উপজেলার হিজুলী গ্রামের কৃষক নুর ইসলাম হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল দুপুরে মেহেরপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন সদর উপজেলার হিজুলী গ্রামের মোহাম্মদ হক (৫৩), মোহাম্মদ
সোনা (৫০), সাগর
(৩৫), আলফাজ
ও হামিদুল। রায় ঘোষণার সময় মোহাম্মদ হক ও সাগর আদালতে উপস্থিত থাকলেও আলফাজ, হামিদুল ও মোহাম্মদ সোনা পলাতক।
মামলার বিবরণে জানা গেছে, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ২০১০ সালের ২০ মার্চ রাতে হিজুলী গ্রামের নুর ইসলামকে হত্যা করা হয়। ওই ঘটনায় নুর ইসলামের স্ত্রী সাকেলা খাতুন বাদী হয়ে ১১ জনকে আসামি করে মেহেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কামাল সাজাপ্রাপ্ত আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।










