সিরাজগঞ্জের তাড়াশে ইয়াসিন আলী (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি  উল্লাপাড়ার আলিয়ারপুর গ্রামের মৃত আগর আলীর ছেলে। গতকাল সকালে স্থানীয়রা খবর দিলে পুলিশ তাড়াশের নওগাঁ ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে।

তাড়াশ থানার ওসি মাহবুবুল আলম বলেন, ইয়াছিন আলীর পরিবারের সঙ্গে গ্রামের একটি পক্ষের জমিসংক্রান্ত বিরোধ রয়েছে। ধারণা করা হচ্ছে, প্রতিপক্ষের লোকেরাই তাকে হত্যা করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।