পটুয়াখালীতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) আঞ্চলিক কার্যালয় স্থাপন প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সকাল ১০টায় সার্কিট হাউজে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের পরিচালক (প্রশাসন ও অর্থ) ও সমীক্ষা দলের প্রধান মো. জসীম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ইসরাত জাহান,
সমীক্ষা দলের বিআইএমের ম্যানেজমেন্ট পরিদর্শক মো. সাইদুর রহমান, বরিশাল বিএসটিআইয়ের উপপরিচালক প্রকৌশলী মো. শফিউল্লাহ খান, সহকারী পরিচালক মো. মিজানুর রহমান, ফিল্ড অফিসার প্রকৌশলী মো. মাহফুজুর রহমানসহ পটুয়াখালীর ব্যবসায়ীরা।










