পটুয়াখালীর আউলিয়াপুরে শিশু রাতুল হত্যার রহস্য উন্মোচন করেছে পুলিশ। তাকে হত্যার পর মরদেহ গুম করা হয়। এছাড়া চেতনানাশক প্রয়োগের মাধ্যমে শিশুটির পরিবারের দোকানে চুরি করে দুর্বৃত্তরা। চোরাই মালপত্রসহ দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল দুপুরে সুপারের নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম।

তিনি বলেন, ‘১৯ সেপ্টেম্বর গভীর রাতে গোলাম রহমান লিটনের ছেলে রাতুলকে (১০) সাইকেল কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে নিজের পরিবারের সবাইকে খাবারের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য খাওয়ানোর কথা বলে আসামিরা। তাদের পরিকল্পনা অনুযায়ী রাতুল তার পরিবারকে নেশাজাতীয় দ্রব্য খাওয়ায়। পরে আসামিরা রাতুলের সহযোগিতায় ঘর ও দোকানের মালপত্র চুরি করে। পরে রাতুলকে অপহরণ করে নিয়ে যায় এবং হত্যা করে। রাতুলের অভিযোগের ভিত্তিতে ২৫ সেপ্টেম্বর ছোট আউলিয়াপুরের আনোয়ার হোসেন (৪৫) ও জৈনকাঠি ইউনিয়নের হানিফ হাওলাদারকে (৪১) গ্রেফতার করে সদর থানা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, শিশু রাতুলের মরদেহে লবণ দিয়ে পলিথিনে মুড়িয়ে মাটি চাপা দিয়ে রাখেন। এ বিষয়ে পটুয়াখালী সদর থানায় ২১ সেপ্টেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়।’