পটুয়াখালীর পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ
কেন্দ্রের জেটিতে ভিড়েছে কয়লাবাহী জাহাজ এমভি অ্যাথেনা। আজ শনিবার (২৪ জুন) সকাল থেকে
দ্রুত গতিতে চলছে খালাস কার্যক্রম।
এ কয়লা দিয়ে আগামীকাল ভোরে ৬৬০ মেগাওয়াটের
একটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু করতে পারে। এ তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ।
গত বৃহস্পতিবার (২২ জুন) দিবাগত রাত তিনটায়
৪১ হাজার ২০৭ টন কয়লা নিয়ে ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে পায়রা বন্দরের ইনার
অ্যাংকোরেজে পৌঁছায় জাহাজটি।
লাইটারের মাধ্যমে কিছু কয়লা খালাস করা
হয়। পরে গতকাল দিবাগত রাত তিনটায় জাহাজটি তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে নিয়ে আসে বন্দর
কর্তৃপক্ষ।
গত ৫ জুন কয়লার অভাবে বিদ্যুৎ কেন্দ্রটি
পুরোপুরি বন্ধ হয়ে যায়।










