জয়পুরহাটে কালী প্রতিমা নদীতে বিসর্জন দিতে গিয়ে নদীতে পড়ে দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গতকাল দুপুরে সদর উপজেলার চকশ্যাম এলাকায় ছোট যমুনা নদীতে এ ঘটনা ঘটে। জয়পুরহাট ফায়ার সার্ভিসের একটি দল নিখোঁজ দুজনকে উদ্ধারে অভিযান শুরু করেছে।

নিখোঁজ দুজন হলো জয়পুরহাট শহরের রেল কলোনি এলাকার মৃত বিশ্বনাথ কুমার বাঁশফোরের ছেলে সনজিৎ কুমার (২২) ও একই এলাকার পরেশ রজকের ছেলে তন্ময় রজক (১৬)।