ব্রাহ্মণবাড়িয়ার কাইজলা বিলে একটি টর্নেডোর দেখা মিলেছে। শুক্রবার (১০ অক্টোবর) বিকালে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের পাঘাচং এলাকার ওই বিলে এ দৃশ্যের দেখা মিলে।

এ সময় ভূ-পৃষ্ঠ থেকে আকাশের দিকে উঠে যাওয়া টর্নেডোর তীব্রতা দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালের দিকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আসে । এ সময় হঠাৎ করে কাইজলা বিলে টর্নেডো হতে দেখা যায়। অনেকে মোবাইল দিয়ে সেই ঘটনার ভিডিও করেন।

বিজয়নগর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাধনা ত্রিপুরা বলেন, খবর পেয়ে কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠিয়ে খোঁজ নেয়া হয়েছে। তবে এটি সদর উপজেলার অংশে পড়েছে। বিলে টর্নেডো হওয়ায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।