গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) অনুষ্ঠিত হয়েছে তারুণ্যের উৎসব-২০২৫। গতকাল বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে এ অনুষ্ঠান আয়োজন করে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি)। দিনব্যাপী সেমিনারের মূল প্রতিপাদ্য ছিল ‘তারুণ্যের উদ্ভাবনী শক্তি, কৃষি রূপান্তরের চালিকাশক্তি’। সেমিনারে সভাপতিত্ব করেন বিএআরসির নির্বাহী চেয়ারম্যান ড. নাজমুন নাহার করিম। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান।
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে তারুণ্যের উৎসব
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) অনুষ্ঠিত হয়েছে তারুণ্যের উৎসব-২০২৫।










