কুড়িগ্রামে পরীক্ষা চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এক কেন্দ্রের দুই এইচএসসি পরীক্ষার্থী। গতকাল সকালে ফুলবাড়ী ডিগ্রি মহিলা কলেজ কেন্দ্রে আইসিটি বিষয়ের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। অসুস্থ পরীক্ষার্থীরা হলেন ফুলবাড়ী ডিগ্রি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী সুমি আক্তার ও নাওডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের শিরিনা আক্তার। পরীক্ষা নিয়ে দুশ্চিন্তা এবং ঠিকমতো খাওয়া-দাওয়া না করায় তারা অসুস্থ হয়ে পড়ে| বলে জানিয়েছেন চিকিৎসক।