কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। নাজিম খাঁন ইউনিয়নের আলসিয়ার পাড়া এলাকায় গতকাল একটি পুকুরের পানিতে ডুবে মাহাদী (১৩) ও ফারাবী (১২) নামের এ দুই শিশুর মৃত্যু হয়। তারা ওই এলাকার প্রবাসী সাজিদুল ইসলাম সাজু ও সোহান মিয়ার ছেলে। স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক পাটোয়ারী এ খবর নিশ্চিত করেছেন।