লক্ষ্মীপুরের জকসিন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল দুপুরে সদর উপজেলার ওই বাজার এলাকায় একটি চায়ের দোকানের আগুন থেকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, জকসিন বাজার এলাকায় অবস্থিত সুমন স্টোর নামে একটি চায়ের দোকানের আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। এতে পাশের ভাই-বন্ধু স্টোর ও হাবিব স্টোর নামে দুটি মুদি দোকানে আগুন লেগে যায়। লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।