পদ্মায় পানি বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে স্রোতের তীব্রতা। প্রবল স্রোতে শুক্রবার মানিকগঞ্জের পাটুরিয়ায় অস্থায়ী লঞ্চঘাটের র‍্যাম্প ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। এ সময় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে লঞ্চ চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। দীর্ঘ ১৩ ঘণ্টা পর গতকাল সকালে পুনরায় চালু হয় লঞ্চ চলাচল। বিষয়টি নিশ্চিত করেছেন পাটুরিয়া লঞ্চঘাটের ম্যানেজার পান্না লাল নন্দী। তবে ঝুঁকি নিয়ে লঞ্চে উঠতে হচ্ছে যাত্রীদের।