রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পানির চাপ বাড়ছে। ফলে কাপ্তাই বাঁধের জলকপাট দিয়ে পানি ছাড়ার পরিমাণ বাড়ানো হয়েছে। গতকাল বেলা ১টায় কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট দিয়ে আড়াই ফুট করে পানি ছাড়া শুরু করা হয়েছে। এতে প্রতি সেকেন্ডে ৪৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হচ্ছে। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক (তত্ত্বাবধায় প্রকৌশলী) মাহমুদ হাসান জানান, বর্তমানে পাঁচটি ইউনিটে ২১৪-২১৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। বিপরীতে আরো ৩২ হাজার কিউসেক পানি বেরিয়ে যাচ্ছে কাপ্তাই হ্রদ থেকে।
কাপ্তাই হ্রদের জলকপাট খুলল আড়াই ফুট
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পানির চাপ বাড়ছে। ফলে কাপ্তাই বাঁধের জলকপাট দিয়ে পানি ছাড়ার পরিমাণ বাড়ানো হয়েছে।
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পানির চাপ বাড়ছে। ফলে কাপ্তাই বাঁধের জলকপাট দিয়ে পানি ছাড়ার পরিমাণ বাড়ানো হয়েছে।










