গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর রেল স্টেশনে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়েছে। এ সময় ময়মনসিংহের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। ঢাকা থেকে আরেকটি ইঞ্জিন এনে টেনে বিকল ইঞ্জিনটি শ্রীপুর আনা হয়। সন্ধ্যায় ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছেন শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার মো. শামীম।